শাহজালালে ১৬৭২ পিস ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬৭২ পিস ইয়াবাসহ মো. সোহেল রানা নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড

2023-05-20T20:10:33+00:00
2023-05-20T20:21:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাহজালালে ১৬৭২ পিস ইয়াবাসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ৮:১০ পিএম  আপডেট: ২০.০৫.২০২৩ ৮:২১ পিএম  (ভিজিট : ১৫৪)
X

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬৭২ পিস ইয়াবাসহ মো. সোহেল রানা নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

শনিবার ( ২০ মে) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশি্চত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

তিনি জানান, যাত্রী মো সোহেল রানা বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রার মাধ্যমে সকাল ৯টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। গোপন তথ্যের ভিত্তিতে যাত্রীকে সনাক্ত করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অফিসে আনা হয়। এরপর যাত্রীর কাছে কোন সামগ্রী রয়েছে কিনা জানতে চাইলে প্রথমে তিনি অস্বীকার করেন। এরপর বিশদ জিজ্ঞাসাবাদে যাত্রীর কাছে ইয়াবা রয়েছে বলে স্বীকার করেন। 

জিয়াউল হক আরও জানান, এরপর যাত্রী তার পকেটের ভেতর থেকে ১৬৭২ পিস ইয়াবা বের দেন। অভিযুক্তের গ্রামের বাড়ি পাবনার জেলার সাঁথিয়া থানার গৌরীগ্রামে। তার বাবার নাম মৃত তায়জল খলিফা। যাত্রীর কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবার বাজার মূল্য প্রায় ৫ লাখ ১ হাজার ৬০০ টাকা। যাত্রী সোহেল রানার বিরুদ্ধে প্রচলিত আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





  বিষয়:   শাহজালাল  ইয়াবা  আটক 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy