গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আজিজুল হাকিম (২৫) নিহত হয়েছেন।শনিবার রাত ৮টার সময় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকা

2023-05-21T08:38:07+00:00
2023-05-21T08:38:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ মে, ২০২৩, ৮:৩৮ এএম   (ভিজিট : ১১৬)
X

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আজিজুল হাকিম (২৫) নিহত হয়েছেন।

শনিবার রাত ৮টার সময় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকা থেকে গোপালগঞ্জগামী বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলেই মোটরসাইকেল চালক আহত হয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে মুকসুদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আজিজুল হাকিম নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চরকাকলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।  

মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া ঘটনার সত্বতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে গোপালগঞ্জ-গামী একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে মটোরসাইকেল চালকের মৃত্যু হয়। লাশ ভাঙ্গা হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি পালিয়ে গেছে।

এই ঘটনায় কাওকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy