বালিয়াকান্দিতে দেশীয় অস্ত্র-গুলিসহ এক আসামি গ্রেপ্তার

মেহেদী হাসান, রাজবাড়ী

সারাবাংলা

রাজবাড়ী বালিয়াকান্দিতে থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও গুলিসহ সুফল বিশ্বাস (৩৫) নামে একাধিক মামলার আসামি গ্রেপ্তার হয়েছে।গ্রেপ্তারকৃত

2023-05-21T13:45:15+00:00
2023-05-21T13:45:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বালিয়াকান্দিতে দেশীয় অস্ত্র-গুলিসহ এক আসামি গ্রেপ্তার
মেহেদী হাসান, রাজবাড়ী
প্রকাশ: রোববার, ২১ মে, ২০২৩, ১:৪৫ পিএম   (ভিজিট : ১৩৮)
X


রাজবাড়ী বালিয়াকান্দিতে থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও গুলিসহ সুফল বিশ্বাস (৩৫) নামে একাধিক মামলার আসামি গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তারকৃত সুফল ফরিদপুর জেলার মধুখালি উপজেলার ডুমাইন ইউনিয়নের জান নগর গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গত শনিবার (২০ মে) রাতে চাঁদাবাজী মামলায় সন্ত্রাসী সুফলকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে তার তথ্যের ভিত্তিতে ওসি আসাদুজ্জামানের নেতৃত্বে এসআই রাজিবুল ইসলাম এ এসআই টিটুল হোসাইনসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে বালিয়াকান্দি উপজেলার জংগল ইউনিয়নের সমাধি নগর এলাকা থেকে দেশীয় ওয়ান শুটারগান, দুইটি কার্তুজ ও একটি ব্যবহৃত খোসা উদ্ধার করা হয়।

রবিবার (২১ মে) বিষয়টি নিশ্চিত করে ওসি আসাদুজ্জামান বলেন গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy