স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করছেন ৩ শতাধিক চরমপন্থী

নাজমুল হোসেন (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জে ‘চরমপন্থী’র তিন শতাধিক সদস্য আগ্নেয়াস্ত্রসহ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে আত্মসমর্পণ করেছেন।রোববার র‌্যাব-১২ এর সদর দপ্তরে তারা আত্মসমর্পণ

2023-05-21T17:26:00+00:00
2023-05-21T17:26:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করছেন ৩ শতাধিক চরমপন্থী
নাজমুল হোসেন (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ মে, ২০২৩, ৫:২৬ পিএম   (ভিজিট : ২১১)
X


সিরাজগঞ্জে ‘চরমপন্থী’র তিন শতাধিক সদস্য আগ্নেয়াস্ত্রসহ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে আত্মসমর্পণ করেছেন।

রোববার র‌্যাব-১২ এর সদর দপ্তরে তারা আত্মসমর্পণ করেন। এদের মধ্যে সিরাজগঞ্জ ছাড়াও টাঙ্গাইল, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর ও রাজবাড়ী জেলার সদস্যরা রয়েছেন।

আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ, সংসদ সদস্য তানভীর শাকিল জয়, হাবিবে মিল্লাত, মো. আবদুল আজিজ, তানভীর ইমাম, মেরিনা জাহান, পুলিশের মহপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আসাদুজ্জামান খান বলেন, ‘কেউ যদি মনে করেন যে আমরা দুর্গম এলাকায় বসে থাকব, অপরাধ করব আর আপনারা ধরতে পারবেন না; তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। বিপথগামীদের ফেরাতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। আর্থিক সহযোগিতা থেকে শুরু করে কর্মসংস্থানের সুযোগ পর্যন্ত করে দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেছেন।’

তিনি আরও বলেন, ‘র‌্যাব ভালো কাজ করে যাচ্ছে, আস্থা অর্জন করেছে। এ জন্যই চরমপন্থীরা আত্মসমর্পণের জন্য র‌্যাবের সঙ্গে যোগাযোগ করেছিলেন। র‌্যাব আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি মাদক ও সন্ত্রাস নির্মূলে কাজ করে যাচ্ছে।’

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেন, ‘যে সব চরমপন্থী নিজেদের ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, তাদের সাধুবাদ জানাই। যারা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে র‌্যাব।’

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল- মামুন বিপিএম (বার) পিপিএম, র‍্যাব ফোর্সের্স অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মো. মাহবুব আলম, বিপিএম, পিপিএম, বিপিএমএস (বার), রাজশাহী রেঞ্জ ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম, র‍্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেন পিপিএম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ এমপি, সিরাজগঞ্জ-৪(উল্লাপাড়া) তানভীর ইমাম,জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মীর মোহাম্মদ মাহবুবুর রহমান প্রমূখ।

এসময় মাননীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ-১ (কাজীপুর) তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ আসন (সদর/কামারখন্দ) অধ্যাপক ডাঃ মো. হাবিবে মিল্লাত,সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ/তাড়াশ) অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-৬, (শাহজাদপুর) প্রফেসর  মেরিনা জাহান,পুলিশ সুপার, মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার) বাংলাদেশ আওয়ামী লীগ,সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ কে এম হোসেন আলী হাসান সহ র‍্যাব ফোর্সেস,বাংলাদেশ পুলিশ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ সুধীজন এবং আত্মসমর্পণকারী চরমপন্থী সর্বহারা সদস্য ও তাদের পরিবারবর্গ।

-বাবু/এ.এস







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy