তৃণমূল ছাত্রলীগের আস্থা এইচ এম মঞ্জুরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বরগুনার আমতলী উপজেলা তৃণমূল ছাত্রলীগের আস্থা ও ভরসার হাত আমতলী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এইচ এম মঞ্জুরুল ইসলাম রিফাত।তিনি

2023-05-21T18:18:17+00:00
2023-05-21T18:20:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তৃণমূল ছাত্রলীগের আস্থা এইচ এম মঞ্জুরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ মে, ২০২৩, ৬:১৮ পিএম  আপডেট: ২১.০৫.২০২৩ ৬:২০ পিএম  (ভিজিট : ৫১৮)
X

বরগুনার আমতলী উপজেলা তৃণমূল ছাত্রলীগের আস্থা ও ভরসার হাত আমতলী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এইচ এম মঞ্জুরুল ইসলাম রিফাত। 

তিনি ছাত্র জীবন থেকে ছাত্রলীগের কর্মকান্ডের সঙ্গে যুক্ত। তিনি বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রদের রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে আরও একধাপ এগিয়ে নিতে উপজেলার বিভিন্ন এলাকায় কার্যক্রম করে যাচ্ছে।

তিনি ছাত্রলীগের বিভিন্ন সাংগঠনিক অনুষ্ঠানে সততা ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে।  তিনি যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে নিজ উদ্যোগে উপজেলা জুড়ে বৃক্ষরোপণ, অসহায় দুস্থ ও গরিবদের মাঝে কম্বল বিতরণ, শীতবস্ত্র বিতরণ, মেধাবী অসহায় গরিব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও মাদকবিরোধী বিভিন্ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে এ ছাত্রলীগ নেতা। রাজপথের লড়াকু সৈনিক হিসেবেও রয়েছে প্রথম সারিতে। 

আমতলী উপজেলা ছাত্রলীগের নতুন সভাপতি হিসেবে আমতলী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এইচ এম মঞ্জুরুল ইসলাম( রিফাত)কে। আমতলী ছাত্রলীগের তৃণমূলের একাধিক নেতাকর্মীরা জানায় আমতলী উপজেলা ছাত্রলীগ এইচ এম মঞ্জুরুল ইসলাম রিফাতের হাতে নিরাপদ। তাকে আমরা সর্বচ্চো পদে দেখতে চাই। 
এইচ এম মঞ্জুরুল ইসলাম রিফাতের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাজনীতিতে ভালো কাজের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড বাংলাদেশ ছাত্রলীগকে শক্তিশালী ও বেগবান করতে আমতলী উপজেলার প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে চাই।

সুস্থ রাজনৈতিক চর্চার মাধ্যমে উপজেলা শাখা ছাত্রলীগকে একটি মডেল ছাত্রলীগ হিসেবে তৈরি করব। ছাত্রলীগের কর্মী দেখে মানুষ যেন বুকে জরিয়ে নেয়। এছাড়াও ছাত্রলীগের নেতিবাচক ভূমিকা ও ছাত্রলীগকে খেটে খাওয়া মানুষের বিপদের বন্ধু হিসেবেও পরিচয় করিয়ে দিতে চাই।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy