সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরা খুলনা মহাসড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার রাত ৮টার দিকে

2023-05-22T09:57:29+00:00
2023-05-22T09:57:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ৯:৫৭ এএম   (ভিজিট : ১৭১)
X

সাতক্ষীরা খুলনা মহাসড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার রাত ৮টার দিকে সাতক্ষীরা শহরের বিনেরপোতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আকাশ হোসেন (১৭) সে সাতক্ষীরার পাটকেলঘাটা সদরের নজরুল ইসলামের ছেলে। নিহত অপরজন অংকুশ সরকার (১৭) সে পাটকেলঘাটা সদরের নিমাই সরকারের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে মোটরসাইকেলযোগে আকাশ ও অংকুশ সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার দিকে যাচ্ছিলো। বিনেরপোতা এলাকায় পৌঁছালে সাতক্ষীরাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেলে চালক ও আরোহীসহ দুই জন নিহত হন। ফায়ার সার্ভিস মরহেদ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়েছে।

পুলিশ ইতোমধ্য ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাক ও চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy