মানবতার ফেরিওয়ালা এসএম মাজহারুল ইসলাম

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা

সারাবাংলা

“মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে” এই কথাগুলো যে কত সত্যি তারই প্রমাণ দিয়ে চলেছেন বারহাট্টা উপজেলা নির্বাহী

2023-05-22T14:25:53+00:00
2023-05-22T14:30:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার
মানবতার ফেরিওয়ালা এসএম মাজহারুল ইসলাম
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা
প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ২:২৫ পিএম  আপডেট: ২২.০৫.২০২৩ ২:৩০ পিএম  (ভিজিট : ২৮৯)
X

“মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে” এই কথাগুলো যে কত সত্যি তারই প্রমাণ দিয়ে চলেছেন বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এসএম মাজহারুল ইসলাম। 

গত ১৮ জুলাই ২০২১ তারিখে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন এসএম মাজহারুল ইসলাম। যোগদানের পর থেকেই বারহাট্টা উপজেলাবাসীকে বারবার চমক দেখিয়ে আসছেন উপজেলা নির্বাহী অফিসার। তিনি ১ ছেলে এবং ১ কন্যা সন্তানের জনক, তিনি শেরপুর জেলার নকলা উপজেলার খাজাইকাটা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি জাতির শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধার সন্তান। 

সম্প্রতি বারহাট্টা উপজেলায় ঘটে যাওয়া একটি আলোকিত স্কুল ছাত্রী হত্যা ঘটনা, মুক্তি রানী বর্মন হত্যা এটি সকলের মনে দাগ কেটেছে। এই ঘটনায় একমাত্র আসামি কাউসারের শাস্তির বিষয়ে ও তার অসামান্য অবদান রয়েছে। নিহত মুক্তি রানী বর্মনের বড় বোনকে জেলা প্রশাসকের মাধ্যমে জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখায় চাকরির ব্যবস্থা করে দিয়ে তিনি এই অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন।

তিনি শতভাগ হাট-বাজার ইজারা এবং সরকারি খাস পুকুরও ইজারা দিয়ে সরকারি রাজস্ব বৃদ্ধিসহ প্রতিটি ক্ষেত্রে সফল হিসেবে বারহাট্টা উপজেলার সকল শ্রেণির মানুষের কাছে অত্যন্ত প্রশংসিত হয়েছেন। শীতের বেলায় রাতের আঁধারে বারহাট্টা উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে আজ সর্ব মহলে ব্যাপক প্রশংসিত।

উপজেলার সকল ইউনিয়নে সরকারি খাস জায়গার উপর নির্মিত বিল্ডিং সহ কয়েকটি বাড়ও ভেঙে দিয়ে সরকারি জায়গা উদ্ধার, সরকারি খাস জায়গার উপর নির্মিত দোকান-ঘর ভেঙে দিয়ে সরকারি জায়গা উদ্ধার, প্রকৃত কৃষক যেন বারহাট্টা খাদ্য গুদামে ধান দিতে পারে সেইজন্য ভ্রাম্যমায়ণ আদালত পরিচালনা করেছিলেন। উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন স্থানে বিভিন্ন কারখানায় একাধিকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেছেন। উপজেলার বিভিন্ন স্থানে গড়া উঠা বিস্কুট ফ্যাক্টরিতে একাধিকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেছেন, বারহাট্টা সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রায় ৮/১০টি গ্রামের পানি নিস্কাশনের ব্যবস্থা করেছেন, বাল্য বিবাহ বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেল-–জরিমানা করেছেন তিনি।

কারোনাকালীন সময়ে তিনি উপজেলার অসহায় মানুষের বাসায় সরকারি ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। একটি প্রতিবন্ধী স্কুলের বেদখল জায়গা উদ্ধার করে দিয়েছেন তিনি  সম্প্রতি তিনি সাহতা ইউনিয়নের সাহতা বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে অবৈধভাবে বসবাসরত একটি পরিবারকে উচ্ছেদ করেছেন। সরকারি খাস জায়গার উপর গৃহহীনদের জন্য বাসগৃহ তৈরির বেদখল জায়গা দখল করে তিনি গৃহহীনদের বাসগৃহ তৈরি করে দিয়েছেন।

বৈশ্বিক মহামারিতে রুপ নেওয়া মরণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ, নিয়ন্ত্রণ ও প্রতিরোধে নেত্রকোনার বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার এসএম মাজহারুল ইসলাম দায়িত্বশীল কর্ম তৎপরতায় উপজেলার সর্বমহলে প্রশংশিত হয়ে উঠেছেন। এ ভাইরাস সংক্রমণ রোধে ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টি, বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, দ্রব্যমূল্যের কৃত্রিম সংকট ও উর্ধ্বগতি নিয়ন্ত্রণে উপজেলার প্রত্যন্ত এলাকায় অভিযান অব্যাহত রেখেছিলেন ইউএনও।

বারহাট্টা থানা অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা জানান, বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার এসএম মাজহারুল ইসলাম অত্যন্ত পরিশ্রমী একজন কর্মকর্তা। তিনি সরকারি খাস জায়গা উদ্ধার, অনুমতি ছাড়া কেউ যেন আবাদি জমিতে পুকুর খনন করতে না পারে সে ব্যাপারে তিনি খুব স্বোচ্চার, কয়েকটি বাল্য বিবাহ বন্ধ করে ও তিনি সর্বমহলে প্রশংসিত, এবং উপজেলার বিভিন্ন প্রান্তে গিয়ে বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক ভূঁমিকা পালন সহ বারহাট্টা থানা পুলিশের সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন তিনি।

একাধিক জনপ্রতিনিধিরা জানান, উপজেলা নির্বাহী অফিসার এসএম মাজহারুল ইসলাম বারহাট্টায় যোগদানের পর থেকেই জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছেন। এমন নিষ্ঠাবান-কর্মঠ ও মানবিক গুণাবলী সম্পন্ন ইউএনও অতীতে খুব কম পেয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় এবং সকল ক্ষেত্রে তিনি বারহাট্টাতে যে ভূঁমিকা পালন করে যাচ্ছেন তাও নজিরবিহীন। তাঁর কর্মকান্ডে মনে হচ্ছে তিনি কেবল ইউএনও নন, বারহাট্টা উপজেলার একজন সচেতন অভিভাবকও। সেক্ষেত্রে বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার এসএম মাজহারুল ইসলাম একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার এসএম মাজহারুল ইসলাম জানান, বারহাট্টা উপজেলায় যোগদানের পর থেকে গণ-প্রজাতন্ত্রের একজন সেবক হিসেবে সরকারি নির্দেশনা মতে কাজ করে যাচ্ছি। সারাদেশের ইউএনও সহ সরকারি কর্মকর্তারা যেভাবে কাজ করছে আমিও সেভাবে কাজ করছি। করোনা পরিস্থিতি মোকাবেলাসহ বিভিন্ন সময় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারি, পুলিশ বিভাগের কর্মকর্তা ও সাংবাদিকসহ অনেকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন। এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বাবু/জেএম 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy