রংপুরে ২ মাদক কারবারি গ্রেফতার

রংপুর প্রতিনিধি

সারাবাংলা

রংপুরে র‌্যাব অভিযান চালিয়ে ৪৭০ পিস ইয়াবা এবং ১ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সোমবার দুপুরে

2023-05-22T14:40:19+00:00
2023-05-22T14:40:19+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
রংপুরে ২ মাদক কারবারি গ্রেফতার
রংপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ২:৪০ পিএম   (ভিজিট : ১৩৪)
X

রংপুরে র‌্যাব অভিযান চালিয়ে ৪৭০ পিস ইয়াবা এবং ১ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সোমবার দুপুরে র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, সোমবার ভোরে র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর মাহিগঞ্জ -পীরগাছা সড়কে চেকপোস্টে ১টি ইজিবাইক সন্দেহের ভিত্তিতে তল্লাশি করে ৪৭০ পিস ইয়াবা এবং ১ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, পীরগাছা উপজেলার  আব্দুল মান্নানের পুত্র মিজানুর রহমান (৩৮) এবং একই উপজেলার মৃত হোসেন আলীর পুত্র মোক্তার হোসেন (৩২)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারিরা দীর্ঘদিন পরস্পর যোগসাজসে মাদক ব্যবসা করে আসছে বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাহিগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা করে থানায় হস্তান্তর করেছে।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy