ভান্ডারিয়ায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করলেন এমপি

মো. মহিববুল্লাহ হাওলাদার, ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের ভান্ডারিয়ায় ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে।সোমবার (২২ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে

2023-05-22T18:11:38+00:00
2023-05-22T18:11:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভান্ডারিয়ায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করলেন এমপি
মো. মহিববুল্লাহ হাওলাদার, ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ৬:১১ পিএম   (ভিজিট : ১৫৩)
X


পিরোজপুরের ভান্ডারিয়ায় ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধরের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান, উপজেলা জাতীয় পার্টি জেপির কার্যনির্বাহী সভাপতি মাহিবুল ইসলাম মাহিম, সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোয়ার জোমাদ্দার, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহেমান চৌধূরী প্রমূখ।

সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু বলেন, দেশে বেশীরভাগ অপরাধ কর্মকাণ্ডের ঘটনা ঘটে জায়গা জমি নিয়ে। মামলায় অনেক গরীব মানুষ নিঃস্ব হয়ে যায়। ভূমি সংক্রান্ত সকল সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দেয়ার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনস্বার্থে স্মার্ট ভূমি সেবা চালু করেছে। যে কেউ চাইলেই অনলাইনে সেবা গ্রহণ করতে পারে। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে আপনাদের সেবা প্রদান করা হচ্ছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy