আদিতমারীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড

আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের আদিতমারীতে ৩ মাদকসেবীর প্রত্যেককে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার

2023-05-22T18:42:57+00:00
2023-05-22T18:42:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আদিতমারীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ৬:৪২ পিএম   (ভিজিট : ৩৫৭)
X

লালমনিরহাটের আদিতমারীতে ৩ মাদকসেবীর প্রত্যেককে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুল জান্নাত এ দন্ড দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের হাজীগঞ্জ এলাকার মোঃ আব্বাছ আলীর ছেলে মোঃ বাবুল মিয়া (৩৮), মোঃ আলাল মিয়ার ছেলে মোঃ আশরাফুল (৩২), ও জোবেদ আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩৫)।

আদিতমারী থানা ওসি মোজাম্মেল হক জানান, উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের হাজীগঞ্জ বাজারের দক্ষিণ পার্শ্বে আটককৃতরা মাদক সেবন করছেন। এমন একটি গোপন খবরে অভিযান চালায় আদিতমারী থানা পুলিশ। পরে সেকান থেকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ওই ৩ যুবককে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তারা তাদের অপরাধ স্বীকার করেন। পরে তাদের প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুল জান্নাত।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy