শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের তাড়াশে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নায়েব আলী (৩৫) নামে দুই সন্তানের জনককে গ্রেপ্তার করেছে তাড়াশ

2023-05-23T07:58:06+00:00
2023-05-23T07:58:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৭:৫৮ এএম   (ভিজিট : ১৪২)
X

সিরাজগঞ্জের তাড়াশে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নায়েব আলী (৩৫) নামে দুই সন্তানের জনককে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা পুলিশ। পাশাপাশি ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সোমবার (২২ মে) দুপুর ২টার দিকে তাড়াশ পৌর এলাকার রঘুনীলী গ্রামে এ ঘটনা ঘটে।


অভিযুক্ত নায়েব আলী রঘুনীলী গ্রামের ফজলুল রহমানের ছেলে। ধর্ষণে গুরুতর অসুস্থ শিশুকে উদ্ধার করে সন্ধ্যায় তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 


বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।


ওসি শহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া অভিযুক্ত ধর্ষক নায়েব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। আগামীকাল শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy