আগামীতে দেশে আর কোনো বেকার থাকবে না

মেহেরপুর প্রতিনিধি

সারাবাংলা

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকের স্বপ্ন ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। স্বাধীনতার পর

2023-05-23T09:25:22+00:00
2023-05-23T09:35:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আগামীতে দেশে আর কোনো বেকার থাকবে না
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৯:২৫ এএম  আপডেট: ২৩.০৫.২০২৩ ৯:৩৫ এএম  (ভিজিট : ১১২)
X

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকের স্বপ্ন ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। স্বাধীনতার পর প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করে বঙ্গবন্ধুর সরকার। কিন্তু বঙ্গবন্ধু হত্যার পর সেই স্বপ্ন আর পূরণ হয়নি।


১৯৯৬ সালে শেখ হাসিনা সরকার গঠনের পর দেশে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক চালু করেন। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে সেই কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দেয়। কারণ সেগুলো চালু থাকলে মানুষ আর কেউ ধানের শীষে ভোট দেবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই কমিউনিটি ক্লিনিক আজ বিশ্ব দরবারে স্বীকৃতি পেয়েছে। 


সোমবার (২২ মে) দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


ফরহাদ হোসেন আরও বলেন, ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত জামায়াত-বিএনপি জোট সরকার দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছিল। সে সময় আওয়ামী লীগের বড় বড় মন্ত্রী-এমপিকে হত্যা করা হয়েছিল। হত্যা করতে চেয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ করে দেন আওয়ামী লীগের নেতাকর্মী ও দেশের সাধারণ জনগণ। আজ সেই শেখ হাসিনার নেতৃত্বেই দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। তবে থেমে নেই দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র। মনে রাখতে হবে নৌকায় ভোট দেওয়া মানেই দেশের উন্নয়ন। আর উন্নয়নের সুফলভোগী সবাই। কারিগরি শিক্ষার উত্তর উত্তর সাফল্যের কারণে আগামীতে দেশে আর কোনো বেকার থাকবে না। 


জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মনজুরুল মুরশিদ, পুলিশ সুপার রাফিউল আলম ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম। 


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেহেরপুরের সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী। এ সময় মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।  


পরে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।


বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy