প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৯:৪১ এএম (ভিজিট : ১৩৫)

X
বঙ্গবন্ধু এক্সপ্রেস-ওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই আবু তালেব (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল ৪টার দিকে শ্রীনগর উপজেলার বেজগাঁও স্টান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালেব নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার কান্দাপাড়া গ্রামের মৃত রেসমত আলীর ছেলে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাবু/জেএম