সাক্ষী দেওয়ায় বৃদ্ধাকে কুপিয়ে জখম, আটক ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাবাংলা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাক্ষী দেওয়ায় ইশা খাতুন (৫৫) নামে এক বৃদ্ধাকে এলোপাতাড়ি কুপিয়ে জখমের

2023-05-23T10:39:10+00:00
2023-05-23T10:39:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাক্ষী দেওয়ায় বৃদ্ধাকে কুপিয়ে জখম, আটক ১
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ১০:৩৯ এএম   (ভিজিট : ১৩৮)
X

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাক্ষী দেওয়ায় ইশা খাতুন (৫৫) নামে এক বৃদ্ধাকে এলোপাতাড়ি কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।

সোমবার (২২ মে) রাত ১০টার দিকে উপজেলার শিয়ালমারি গ্রামের নিজ বাড়ির সামনের রাস্তার উপর বৃদ্ধাকে কোপানো হয়। প্রতিবেশী জিন্নাহ আলী এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে। 

আহত ইশা খাতুন আলমডাঙ্গা উপজেলার শিয়ালমারি গ্রামের উত্তরপাড়ার ফজলুর স্ত্রী। অভিযুক্ত জিন্নাহ আলী একই গ্রামের মৃত শামসুদ্দিন মণ্ডলের ছেলে।

জানা যায়, হামলার পর আরেক প্রতিবেশী রনি বৃদ্ধাকে আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। বৃদ্ধার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ঘটনার পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জিন্নাহ আলীকে আটক করে থানা হেফাজতে নিয়েছে বলে নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ।

ওসি বিপ্লব কুমার নাথ বলেন, ঘটনার পর আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযান চালিয়ে আটক করা হয় অভিযুক্ত জিন্নাহ আলীকে। বৃদ্ধা ইশা খাতুন জানিয়েছেন, কিছুদিন আগে খাদিমপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাক্ষী দেন এই বৃদ্ধা। এ কারণে জিন্নাহকে জরিমানা করা হয়েছি। সেই ক্ষোভ থেকেই বৃদ্ধাকে কুপিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়ায় নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy