শেরপুরে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সড়ক দুর্ঘটনায় তজমল মিয়া (৫০) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে

2023-05-23T14:15:30+00:00
2023-05-23T14:15:30+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শেরপুরে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ২:১৫ পিএম   (ভিজিট : ১৩৫)
X

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সড়ক দুর্ঘটনায় তজমল মিয়া (৫০) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে ঝিনাইগাতী-শেরপুর সড়কের খৈলকুড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত তজমল নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া এলাকার মৃত ওয়াজেদ আলির ছেলে। তিনি নন্নী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাবেক (ইউপি) সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশায় শেরপুর যাওয়ার পথে তজমল মিয়ার বহনকারী অটোরিকশাটি উল্টে যায়। এতে তিনি গুরুতর আহন হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নওশীন জাহান তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy