নবীনগরে গাছ পড়ে অটোরিকশা চালক নিহত

এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

সারাবাংলা

প্রবল ঝড়ে জাম গাছ উপড়ে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলী আহম্মদ (৩২) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছে।আজ

2023-05-23T15:09:07+00:00
2023-05-23T15:09:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবীনগরে গাছ পড়ে অটোরিকশা চালক নিহত
এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৩:০৯ পিএম   (ভিজিট : ২৩৩)
X


প্রবল ঝড়ে জাম গাছ উপড়ে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলী আহম্মদ (৩২) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ মে) বেলা ১১টার দিকে পৌর এলাকার কোনাঘাট মোড়ে এ ঘটনা ঘটে। নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আলী আহম্মদ উপজেলার বড়িকান্দির ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের মৃত আলী আকবরের ছেলে। স্থানীয়রা জানান, অটোরিকশার চালক আলী আহম্মদ মঙ্গলবার সকালে যাত্রী নিয়ে উপজেলার থোল্লাকান্দি থেকে নবীনগর আসছিলেন। পথিমধ্যে ঝড়ে শুরু হলে অটোরিকশাটি নিয়ে কোনঘাট মোড়ে জাম গাছের নিচে আশ্রয় নেন। প্রবল ঝড়ে জাম গাছটি উপড়ে অটোরিকশার উপড়ে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় অটোরিকশাতে থাকা অন্যান্য যাত্রীরাও আহত রয়েছেন। আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা হাসপাতালে রেফার করেন। ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, প্রবল ঝড়ে গাছ পড়ে আলী আহম্মদ নামের এক সিএনজিচালিত অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy