সায়েন্সল্যাব এলাকায় পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টাধাওয়া

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

ঢাকার ধানমন্ডিতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হচ্ছে। এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসও

2023-05-23T16:56:39+00:00
2023-05-23T16:59:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সায়েন্সল্যাব এলাকায় পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টাধাওয়া
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৪:৫৬ পিএম  আপডেট: ২৩.০৫.২০২৩ ৪:৫৯ পিএম  (ভিজিট : ১৬৫)
X


ঢাকার ধানমন্ডিতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হচ্ছে। এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসও ভাঙচুর করা হয়।

ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনের সড়কে আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিক্যাল কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রা শুরু করেন বিএনপির নেতাকর্মীরা।

পদযাত্রাটি সীমান্ত স্কয়ারের সামনে থেকে সিটি কলেজের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। তারা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।

-বাবু/এ.এস





  বিষয়:   সায়েন্সল্যাব  পুলিশ  বিএনপি 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy