গাইবান্ধায় বিএনপির ৬ নেতাকর্মী আটক

গাইবান্ধা প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধায় যুবদল ও ছাত্রদলের ৬ নেতাকর্মীকে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (২৩ মে) রাতে বিএনপির নেতাকর্মীদের আটকের

2023-05-24T09:54:55+00:00
2023-05-24T09:54:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাইবান্ধায় বিএনপির ৬ নেতাকর্মী আটক
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩, ৯:৫৪ এএম   (ভিজিট : ১৪৬)
X

গাইবান্ধায় যুবদল ও ছাত্রদলের ৬ নেতাকর্মীকে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ মে) রাতে বিএনপির নেতাকর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ওয়াহেদুল ইসলাম।  

আটকরা হলেন- গাইবান্ধা পৌরসভার পলাশপাড়া এলাকার মৃত চান মিয়ার ছেলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক (৩৩), ফকিরপাড়া এলাকার নয়া মিয়ার ছেলে সদর থানা ছাত্রদলের আহ্বায়ক ইমাম হাসান আলাল (৩০) ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমাম হোসেন দুলাল (৩৩), একই পাড়ার রফিকুল ইসলামের ছেলে জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মিরাজুজ্জামান রবিন (৩০), শাপলাপাড়া এলাকার মৃত খায়রুল এনামের ছেলে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি  শফিকুল ইসলাম লিপন (৪৫), পুরাতন বাজার এলাকার বাসিন্দা মো. হুনান হক্কানির ছেলে যুবদল নেতা মো. কেনান হক্কানি (২৮)।

এর আগে, সোমবার দিবাগত রাতে এসব নেতাকর্মীকে তাদের বাড়ি থেকে আটক করা হয়। পরে গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম আজম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০-২৫০ জনকে আসামি করে সদর থানায় মামলাটি করেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ওয়াহেদুল ইসলাম জানান, ডিজিটাল প্লাটফর্ম ও অনলাইন মাধ্যমে পোস্টকৃত ভিডিওতে জাতির পিতা বঙ্গবন্ধুর বিরুদ্ধে প্রোপাগান্ডা এবং আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা এবং সহায়তার অপরাধে মামলাটি করা হয়। তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy