রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিক্রি ও সেবনের অভিযোগে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)

2023-05-24T10:48:20+00:00
2023-05-24T10:48:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩, ১০:৪৮ এএম   (ভিজিট : ১৭০)
X

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিক্রি ও সেবনের অভিযোগে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।


মঙ্গলবার (২৩ মে) সকাল ৬টা থেকে বুধবার (২৪ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।


মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে এন রায় নিয়তি জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৬৬৩ পিস ইয়াবা, ২৯৮ গ্রাম হেরোইন, ৭ কেজি ৮৫ গ্রাম গাঁজা ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।


গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা দায়ের করা হয়েছে।


বাবু/জেএম






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy