ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

রংপুর প্রতিনিধি

সারাবাংলা

রংপুর মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে হাতের অপারেশন পর এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটছে। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে

2023-05-24T11:48:38+00:00
2023-05-24T11:48:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু
রংপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩, ১১:৪৮ এএম   (ভিজিট : ১৩২)
X

রংপুর মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে হাতের অপারেশন পর এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটছে। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন রোগীর পরিবার ও স্বজনরা।


পরিবারের দাবি, অপারেশন পরবর্তী ভুল ওষুধ সেবনের কারণে রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) রাতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ।


প্রাথমিক তদন্ত এবং স্বজনদের বরাতে রংপুর মেট্রোপলিটন থানার ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান জানান, গত ২১ মে মোটরসাইকেল দুর্ঘটনায় বাম হাত জখম হওয়া লালমনিরহাটের হাতীবান্ধার ফজলুল হকের ছেলে হায়দার আলী (২৭) অসুস্থ অবস্থায় রংপুর শহরের ধাপ এলাকার ভিশন স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। ওইদিন ডা. এমএম হক মাহফিল তার হাতে অপারেশন করার রোগীর অবস্থার অবনতি হতে থাকে। মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায় রক্ত দেওয়ার পর হায়দার আলী মারা যান।


এ ঘটনায় স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষকে আটকে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্বজনরা এখনও মরদেহ নিয়ে যাননি। তারা অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন থানার ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান জানান, নিহতের পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।


মৃত হায়দার আলী এক কন্যা সন্তানের জনক। তিনি শিক্ষানবিশ আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার পাশাপাশি বাবার ব্যবসা দেখাশোনা করতেন।


বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy