টেকনাফে বজ্রপাতে ২ জনের মৃত্যু

টেকনাফ প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের টেকনাফে খেত থেকে কাজ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক কৃষকের নিহত হয়েছেন। অন্যদিকে সাগর পাড়ে কাজ

2023-05-24T14:22:45+00:00
2023-05-24T14:22:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টেকনাফে বজ্রপাতে ২ জনের মৃত্যু
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩, ২:২২ পিএম   (ভিজিট : ১৮১)
X

কক্সবাজারের টেকনাফে খেত থেকে কাজ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক কৃষকের নিহত হয়েছেন। অন্যদিকে সাগর পাড়ে কাজ করতে গিয়ে এক দিনমজুরসহ দুইজন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন বাহারছড়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন।

বুধবার বেলা ১১টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়ন হাজমপাড়া ও সাগর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- বাহারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড হাজমপাড়ার সোনা আলীর ছেলে রহমত উল্লাহ (৪০) ও ৫নং ওয়ার্ড শীলখালি বাইন্না পাড়ার নুরুল ইসলামের ছেলে ধইল্যা (২০)।

টেকনাফের বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, বুধবার বেলা ১১টার দিকে রহমত উল্লাহ (৪০) নামে এক কৃষক পানের বরজ থেকে কাজ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়। অপরদিকে ধইল্যা (২০) নামের এক যুবক সাগর পাড়ে কাজ করতে গেলে বজ্রপাতে তারও মৃত্যু হয় বলে জানিয়েছেন তিনি।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy