বিজিবি-বিজিপির রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক শুরু

সাইফুল ইসলাম, টেকনাফ

সারাবাংলা

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মায়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর মধ্যে রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু

2023-05-24T16:22:49+00:00
2023-05-24T16:47:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিজিবি-বিজিপির রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক শুরু
সাইফুল ইসলাম, টেকনাফ
প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩, ৪:২২ পিএম  আপডেট: ২৪.০৫.২০২৩ ৪:৪৭ পিএম  (ভিজিট : ১৯৫)
X


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মায়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর মধ্যে রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)-এর মধ্যে রিজিয়ন কমান্ডার পর্যায়ের দুই দিনব্যাপী (২৪-২৫ মে) সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক (২৪ মে) সকাল দশটায কক্সবাজারের টেকনাফে শুরু হয়েছে।

বুধবার (২৪ মে) দুপুরে 'বাংলাদেশ বুলেটিন কে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল মো: মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, বিজিবি'র কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিব এর নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ অন্তর্ভুক্ত রয়েছেন। অপরদিকে, মায়ানমার বর্ডার গার্ড পুলিশের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এইচটেট লুইন নম্বর (১) এর নেতৃত্বে ১৬ সদস্যের মায়ানমার প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

তিনি আরও বলেন -সম্মেলনে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ, আন্ত:রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, সীমান্ত নিরাপত্তা, তথ্য বিনিময়, সমন্বিত টহল, পারস্পরিক আস্থা বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, সম্মেলনে অংশগ্রহণের নিমিত্তে মায়ানমার প্রতিনিধিদল আজ সকালে নৌপথে শাহপরীরদ্বীপ জেটিঘাট হয়ে টেকনাফে আসে। মায়ানমার প্রতিনিধিদল বাংলাদেশে পৌঁছালে বিজিবি'র পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়। এসময় বিজিবি'র একটি সুসজ্জিত দল মায়ানমার প্রতিনিধিদলের প্রধানকে 'গার্ড অব অনার' প্রদান করে।

আগামী (২৫ মে) যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে। সম্মেলন শেষে ঐদিন বিকেলে মায়ানমার প্রতিনিধিদল দেশে প্রত্যাবর্তন করবেন।

এদিকে, গত বছরের জুন মাসে মিয়ানমারের মংডুতে রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এবার সেই বৈঠক টেকনাফে হতে যাচ্ছে। এ ছাড়া গত বছরের ৩০ অক্টোবর টেকনাফে ব্যাটালিয়ন পর্যায়ে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

-বাবু/এ.এস





  বিষয়:   বিজিবি  বিজিপি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy