ভোট দিলেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন আজ সকাল ১০টার পর কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে

2023-05-25T10:52:23+00:00
2023-05-25T10:52:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোট দিলেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ১০:৫২ এএম   (ভিজিট : ১৭৮)
X

গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন আজ সকাল ১০টার পর কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। 


ছেলেকে সঙ্গে নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিলেন স্বতন্ত্র এই মেয়র। এসময় তার ছেলে জাহাঙ্গীর আলমও ভোট দেন।


ভোট দেওয়ার পর জায়েদা খাতুন প্রতিক্রিয়ায় জানান, বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো, সুষ্ঠু ভোট হলে তিনি নির্বাচনী ফলাফল যাই হোক তা মেনে নেবেন। প্রতিটি কেন্দ্রে ইভিএমের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেন তিনি।


সঠিক সময়ের মধ্যে নির্বাচন কমিশনের কাছে ভোটগ্রহণের জন্য দাবি জানান তিনি। 


বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy