ফকিরহাটে ইয়াবাসহ আটক ২

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের ফকিরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।বুধবার (২৪ মে) রাত ১১টার দিকে উপজেলার

2023-05-25T12:44:09+00:00
2023-05-25T12:44:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফকিরহাটে ইয়াবাসহ আটক ২
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ১২:৪৪ পিএম   (ভিজিট : ১৫৭)
X

বাগেরহাটের ফকিরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ মে) রাত ১১টার দিকে উপজেলার টাউন নোয়াপাড়া এলাকা থেকে এই দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আটক মাদক কারবারিরা হলেন, খুলনা মহানগরীর গল্লামারি এলাকার আবুল কাশেমের ছেলে মো. আইয়ুব আলী ( ৪০) ও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রুবেল হোসেন (২৫)।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুজ্জামান জানান, ইয়াবার একটি বড় চালান হাতবদল হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট থানা পুলিশ বুধবার রাত ১১টার দিকে উপজেলার টাউন নোয়াপাড়া এলাকা থেকে ওই দুই মাদক কারবারিকে আটক করে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার (২৫ মে) সকালে আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy