আরও ৪টি ট্রেনের ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের যাত্রীর চাপ মোকাবিলায় রাজশাহীগামী পশ্চিমাঞ্চল রেলওয়ের আরও ৪টি ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

2023-05-25T23:02:30+00:00
2023-05-25T23:05:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আরও ৪টি ট্রেনের ছুটি বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ১১:০২ পিএম  আপডেট: ২৫.০৫.২০২৩ ১১:০৫ পিএম  (ভিজিট : ১৬৭)
X

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের যাত্রীর চাপ মোকাবিলায় রাজশাহীগামী পশ্চিমাঞ্চল রেলওয়ের আরও ৪টি ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (২৫ মে) পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আউয়াল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা উপলক্ষে যাত্রীর চাপ মোকাবিলায় পাবনা-রাজশাহী-পাবনা রেল সড়কে  চলাচলকারী ঢালারচর এক্সপ্রেস, খুলনা-রাজশাহী-খুলনা সাগরদাড়ী এক্সপ্রেস ট্রেনটির ২৯ মের টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটির ৩০ মের এবং রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটের ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটির ৩১ মে ও ১ জুনের সাপ্তাহিক ছুটি প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও  কপোতাক্ষ ট্রেনের একটি অতিরিক্ত কোচ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ২৩ মে রাজশাহীগামী পশ্চিমাঞ্চল রেলওয়ের রাজশাহী-ঢাকা-রাজশাহী রেল সড়কে চলাচলকারী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের আগামী ২৮ মের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়। এছাড়া রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটের পদ্মা এক্সপ্রেস এবং খুলনা-রাজশাহী-খুলনা রুটের কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ৩০ মের সাপ্তাহিক ছুটি প্রত্যাহার করা হয়।

এদিকে গত ১৪ মে শিক্ষার্থীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে রাজশাহী থেকে চলাচলকারী সকল ট্রেনের 'অফ ডে' প্রত্যাহার দাবি জানান রাবির সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ রেলওয়ের কর্মী আব্দুল আলিম মিঠু। তিনি ট্রেনের 'অফ ডে' প্রত্যাহারের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন মিঠু।

প্রসঙ্গত, আগামী ২৯, ৩০ এবং ৩১ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠািত হবে। প্রতি ইউনিটে চার শিফট করে মোট ১২ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার জন্য এবছর চূড়ান্ত আবেদন জমা পড়েছে ১ লাখ ৭৮ হাজার ৫৭৪ জনের। ৩ হাজার ৯৩০টি আসনের জন্য এই শিক্ষার্থীরা পরীক্ষায় বসবেন। প্রতি আসনের জন্য লড়বেন ৪৫ জন শিক্ষার্থী। এই পরীক্ষার জন্য পরীক্ষার্থী ও তাদের অভিভাবক মিলিয়ে প্রায় ৩ লাখ মানুষ রাজশাহী আসবেন।

বাবু/মম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy