৫৬ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর বিমানবন্দর ও বনানী এলাকায় বিদেশি মদ সাপ্লাইয়ের অভিযোগে মো. মনির হোসেন (২৮) নামে এক মাদক চোরাচালানকারীকে গ্রেপ্তার

2023-05-26T10:17:50+00:00
2023-05-26T10:17:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
৫৬ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ মে, ২০২৩, ১০:১৭ এএম   (ভিজিট : ১৪৪)
X

রাজধানীর বিমানবন্দর ও বনানী এলাকায় বিদেশি মদ সাপ্লাইয়ের অভিযোগে মো. মনির হোসেন (২৮) নামে এক মাদক চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তার কাছ থেকে ৫৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।


বৃহস্পতিবার (২৫) সন্ধ্যায় কড়াইল বস্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।


তিনি বলেন, ৫৬ বোতল বিদেশি মদসহ মনিরকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কড়াইল বস্তি থেকে গ্রেপ্তার করা হয়। মনির দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় অবৈধ বিদেশি মদ সরবরাহ করে আসছিল। এমন গোপন খবর আসার পর বেশ কিছুদিন ধরে তার কার্যক্রম ও গতিবিধি মনিটরিং করা হচ্ছিল।


সর্বশেষ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে তথ্য আসে যে, মনির বিমানবন্দর কেন্দ্রিক একটি চক্র থেকে অবৈধ বিদেশি মদ সংগ্রহ করে গুলশান ও বনানীর বিভিন্ন জায়গায় সরবরাহ করবে। এই তথ্য আসার পরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।


বাবু/জেএম 






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy