বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের অদূরে একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ মে) দিবাগত রাত সোয়া

2023-05-27T08:23:30+00:00
2023-05-27T09:03:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ড
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ মে, ২০২৩, ৮:২৩ এএম  আপডেট: ২৭.০৫.২০২৩ ৯:০৩ এএম  (ভিজিট : ১৩৩)
X

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের অদূরে একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি।


চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, আগুন লাগা নৌযানের পাশে থাকা লাইটার জাহাজ এমভি মুহুরী-২ থেকে তথ্য পেয়ে ঘটনাস্থলে বন্দরের টাগবোট কান্ডারি-৮ পাঠানো হয়। পাশাপাশি নৌবাহিনী ও কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়।


কর্ণফুলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আফছার উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট রওনা দেয়। তবে ভাটার কারণে আমরা সেখানে পৌঁছাতে পারছি না। সৈকতে অবস্থান করছি। 


বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy