প্রকাশ: শনিবার, ২৭ মে, ২০২৩, ১০:৪৯ এএম (ভিজিট : ১৩৫)

X
রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলম মিয়া (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ভোলার চরফ্যাশন উপজেলার শরীফবাগ গ্রামের মৃত শানু মিয়ার ছেলে আলম। তিন সন্তানসহ বর্তমানে কুনিপাড়ায় থাকতেন।
শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
-বাবু/এ.এস