শ্যালিকাকে হত্যা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শাহ পরানকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।শুক্রবার (২৬ ফেব্রুয়ারি)

2023-05-27T12:08:53+00:00
2023-05-27T12:08:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্যালিকাকে হত্যা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৭ মে, ২০২৩, ১২:০৮ পিএম   (ভিজিট : ১২৮)
X

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শাহ পরানকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহ পরানের বাড়ি ফটিকছড়ি উপজেলার ভূজপুর পূর্ব হাসনাবাদ এলাকায়। তার বাবার নাম নুর মোহাম্মদ।

র‍্যাব জানায়, ২০১০ সালের শুরুতে নিহত ফারহানা ইয়াসমিনের বড় বোন দেলোয়ারা বেগমের সঙ্গে শাহ পরানের বিয়ে হয়। আর্থিক অনটন এবং পারিবারিক নানা বিষয়ে বিয়ের পর থেকে তাদের মধ্যে ঝগড়া হত। নির্যাতন সহ্য করতে না পেরে একপর্যায়ে স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়ি চলে যান দেলোয়ারা। এরপর থেকে শাহ পরান দেলোয়ারাকে হত্যার হুমকি দিতে থাকে।

২০১০ সালে ১ এপ্রিল রাতে দেলোয়ারাকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে যান শাহ পরান। সঙ্গে নিয়ে যান তার ভগ্নীপতি মো. নাসিরকে। দুজনে ঘুমন্ত দেলোয়ারাকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে ছোট বোন ফারহানা ঘুম থেকে ওঠে বোনকে বাঁচানোর চেষ্টা করে। একপর্যায়ে ফারহানাকে ছুরিকাঘাত করে অভিযুক্তরা। এতে ঘটনাস্থলেই ফারহানার মৃত্যু হয়।

ওই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে দুজনের বিরুদ্ধে ভূজপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর শাহ পরানকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে পরবর্তীতে জামিন নিয়ে তিনি পালিয়ে যান। পলাতক অবস্থায় ২০১৯ সালের ৯ এপ্রিল চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আসামি শাহ পরানকে মৃত্যুদণ্ড প্রদান করে।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, প্রায় ১৩ বছর ধরে পলাতক থাকা আসামি শাহ পরানকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy