প্রকাশ: শনিবার, ২৭ মে, ২০২৩, ১:৪৫ পিএম আপডেট: ২৭.০৫.২০২৩ ১:৪৮ পিএম (ভিজিট : ২৫০)

X
গাজীপুর-৩ নির্বাচনী এলাকার সকল মাধ্যমিক স্কুল, মাদ্রাসা এবং কারিগরি বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে 'শিক্ষক মিলনমেলা২০২৩' অনুষ্ঠিত হয়েছে
শনিবার (২৭ মে) সকাল ১০টায় ভাংনাহাটি গ্রীন ভিউ গল্ফ রিসোর্ট মিলনায়তনে শিক্ষকদের এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি।
মিলনমেলা অনুষ্ঠানের সদস্য সচিব আলহাজ্ব মোসলেহ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহার হোসেন তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশীদ ফরিদ, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমীন।
সাংবাদিকদের মধ্য উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি আনিছুর রহমান শামীম, সাধারণ সম্পাদক সেলিম শেখ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বাবু/জেএম