মোরেলগঞ্জে জামায়াতের আমীরসহ গ্রেফতার ৩

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াতের আমীরসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হচ্ছেন, মোরেলগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর ও রশন আরা মহিলা

2023-05-27T14:11:44+00:00
2023-05-27T14:15:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মোরেলগঞ্জে জামায়াতের আমীরসহ গ্রেফতার ৩
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ মে, ২০২৩, ২:১১ পিএম  আপডেট: ২৭.০৫.২০২৩ ২:১৫ পিএম  (ভিজিট : ১৫৫)
X

বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াতের আমীরসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

গ্রেফতারকৃতরা হচ্ছেন, মোরেলগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর ও রশন আরা মহিলা স্মৃতি মহাবিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রদর্শক মো. রফিকুল ইসলাম, খাউলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড জামায়াতের সদস্য সচিব মো. নাজমুল হুদা ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান কুদ্দুস।  

শুক্রবার দিবাগত রাতে থানা পুলিশ এদেরকে গ্রেফতার করে শনিবার বেলা ১১টার দিকে বাগেরহাট কোর্টে প্রেরণ করেছে।

এ সম্পর্কে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ওই ৩ জন একটি নাশকতা মামলার আসামি। বিশেষ অভিযান চালিয়ে পুলিশ এদেরকে গ্রেফতার করেছে।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy