আখাউড়ায় পঁচা মাংস বিক্রির দায়ে এক দোকানীসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পঁচা মাংস বিক্রি, ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে

2023-05-27T16:36:25+00:00
2023-05-27T16:36:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় পঁচা মাংস বিক্রির দায়ে এক দোকানীসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: শনিবার, ২৭ মে, ২০২৩, ৪:৩৬ পিএম   (ভিজিট : ৮৬৫)
X


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পঁচা মাংস বিক্রি, ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৭ মে) দুপুরে আখাউড়া উপজেলা সদরের সড়ক বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী এ অভিযান পরিচালনা করেন।

অভিযান শেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী জানান, এক ক্রেতার অভিযোগের প্রেক্ষিতে সড়ক বাজারে হানিফ মিয়ার মাংসের দোকানে অভিযান চালিয়ে পঁচা মাংস বিক্রি করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মহেশপুর ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ হাজার টাকা এবং ঢাকা হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান প্রশান্ত চক্রবর্তী।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy