শব্দ দূষণে হৃদরোগসহ ৩০ রোগের কারণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের প্রশিক্ষণ ও প্রচারণা বিশেষজ্ঞ গাজী মহিবুর রহমান বলেছেন, শব্দ

2023-05-27T19:34:46+00:00
2023-05-27T19:38:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শব্দ দূষণে হৃদরোগসহ ৩০ রোগের কারণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ মে, ২০২৩, ৭:৩৪ পিএম  আপডেট: ২৭.০৫.২০২৩ ৭:৩৮ পিএম  (ভিজিট : ২০৯)
X

পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের প্রশিক্ষণ ও প্রচারণা বিশেষজ্ঞ গাজী মহিবুর রহমান বলেছেন, শব্দ দূষণ হৃদরোগ ও উচ্চ রক্তচাপসহ ৩০টি রোগের কারণ। হাইড্রোলিক হর্ন বহু আগেই নিষিদ্ধ করা হয়েছে। বিধিমালা অনুসারে, এই হর্ন ব্যবহার করলে তার শাস্তি রয়েছে।

গতকাল শুক্রবার (২৬ মে ) রাজধানীর পূর্বাচলের ড্রাইভার্স ট্রেনিং সেন্টার-ডিটিসি মিলনায়তনে পরিবহন শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি প্রথমে শব্দ দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত সচেতনতামূলক ভিডিওচিত্র ও পরে এ বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন।

অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ফজলে এলাহী বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট সবাইকে আইন জানতে হবে। এজন্য আমরা বিভিন্ন পর্যায়ে এ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে যাচ্ছি।

ডিটিসির চেয়ারম্যান নূর নবী শিমুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক কাজী আতাহিয়া, রোড সেফটি অ্যালায়েন্সের সদস্য সচিব মো. আব্দুল ওয়াহেদ, ডিটিসির পরিচালক শাহীন হোসেন মোল্লা, কাজী ড্রাইভিং ট্রেনিং স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. কাজী মেহেদী হাসান, দিদারুল ইসলাম দিদার, জহিরুল ইসলাম, মো. আলম, লোকমান হোসেন রানা, বাংলাদেশ মোটরযান মেকানিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, শ্রমিক নেতা আনোয়ার হোসেন আনু, সেবক-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান মোহাম্মদ বাবুল, ডিটিসিএল-এর প্রশিক্ষণ কর্মসূচির অধ্যক্ষ আবেদ হোসেন পলাশ, নারী গাড়ি চালকদের প্রশিক্ষক রূপা রহমান।

অনুষ্ঠানে দুই শতাধিক পরিবহন-শ্রমিক শব্দ দূষণ নিয়ন্ত্রণে অযথা হর্ন না বাজানোর অঙ্গীকার করেন। পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের অধীনে এ কর্মশালার আয়োজন করা হয়।





  বিষয়:   শব্দ দূষণ  হৃদরোগ 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy