জামালপুরে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে তহুরা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ সময়

2023-05-28T08:05:32+00:00
2023-05-28T08:05:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জামালপুরে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ মে, ২০২৩, ৮:০৫ এএম   (ভিজিট : ১৪৮)
X

জামালপুরের মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে তহুরা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় নিহতের স্বামী গিয়াস উদ্দিন (৬৫) আহত হয়েছেন।


শনিবার (২৭ মে) সন্ধ্যা ৭টার দিকে মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নের দক্ষিণ খিলকাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা চর গোলাবাড়ি এলাকার বাসিন্দা।


স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রী তাদের ছোট ছেলের মোটরসাইকেলে করে নিজ বাড়ি চর গোলাবাড়ি থেকে বালিজুড়ী আসার পথে দক্ষিণ খিলকাটি এলাকার আকন্দ বাড়ির মোড়ে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে পড়ে গিয়াস উদ্দিন ও তার স্ত্রী তহুরা বেগম আহত হন। তহুরা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জামালপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মাদারগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তপন বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy