প্রকাশ: রোববার, ২৮ মে, ২০২৩, ১:৪৩ পিএম (ভিজিট : ১২৩)

X
রাজধানীর মোহাম্মদপুরে একটি বহুতল ভবনের বেজমেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
রোববার (২৮ মে) দুপুর ১২টার দিকে আদাবরের ১০ নম্বর রোডের বাসা-৭১২/১৭ বাসায় আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। তিনি বলেন, আজ দুপুর ১২টার দিকে আদাবরের ওই ৮ তলা ভবনটির বেইজমেন্টে আগুন লাগার সংবাদ পাই। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের পাঁচটি ইউনিট কাজ করছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
-বাবু/ সাদরিনা