প্রকাশ: রোববার, ২৮ মে, ২০২৩, ৫:৩৯ পিএম (ভিজিট : ১৯৮)

X
পিরোজপুরে জাতীয় পার্টির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জেলা চেম্বার অব কমার্সের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আগামী ১৮ জুলাই জেলা জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠানের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে বলে স্থানীয় নেতাকর্মীরা জানার। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. বশির আহম্মেদ হাওলাদার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক কমিটির উপদেষ্টা তৌহিদ উদ্দিন শেখ। এতে সব উপজেলা কমিটির সভাপতি, আহ্বায়ক, সম্পাদক ও সদস্য সচিবরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন- কাউখালী জাতীয় পার্টির সদস্য সচিব শহিদুল ইসলাম সোহেল, নাজিরপুরের সভাপতি রিয়াজ হাওলাদার ও সম্পাদক খান আলামিন, কাউখালী যুব সংহতির সভাপতি মিজানুর রহমান ও সম্পাদক ওমর আলী মীর, স্বরূপকাঠি জাতীয় পার্টির সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, সদর উপজেলার আহ্বায়ক সোহেল বিল্লাহ কাজল, ভাণ্ডারিয়ার আহ্বায়ক মেহেদী মাসুদ, জেলা ছাত্রসমাজের আহ্বায়ক মোহাম্মদ মিলন ও সদস্য সচিব পারভেজ খান।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়, কোনো অনিবার্য কারণ ছাড়া কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ১৮ জুলাই জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাবু/জেএম