পি‌রোজপু‌রে পারিবারিক আইন ও সালিশ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

এসএম আকাশ, পি‌রোজপুর

সারাবাংলা

পিরোজপুরের কাউখালীতে অধিকার, মানবাধিকার, জেন্ডার, পারিবারিক আইন, সালিশ, রেস্ট্রোরেটিভ জাস্টিস ও দ্বন্দ্ব নিরসন বিষয়ক ২ দিনব্যাপী কাউখালী সদর

2023-05-28T17:47:46+00:00
2023-05-28T17:47:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পি‌রোজপু‌রে পারিবারিক আইন ও সালিশ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
এসএম আকাশ, পি‌রোজপুর
প্রকাশ: রোববার, ২৮ মে, ২০২৩, ৫:৪৭ পিএম   (ভিজিট : ১৭৩)
X

পিরোজপুরের কাউখালীতে অধিকার, মানবাধিকার, জেন্ডার, পারিবারিক আইন, সালিশ, রেস্ট্রোরেটিভ জাস্টিস ও দ্বন্দ্ব নিরসন বিষয়ক ২ দিনব্যাপী কাউখালী সদর ইউনিয়নের আরজেএমএফ সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

রবিবার সকালে নাগরিক উদ্যোগের আয়োজনে কমিউনিটি ভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতা ভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্প আওতায় প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এরিয়া 
কোঅর্ডিনেটর সুপ্রিয় দত্ত। 

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বক্তব্য রাখেন কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান ও আরজেএমএফ সদস্য মো. মোস্তাফিজুর রহমান, নুরুজ্জামান খোকন ও মাহফুজা মিলি প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের কাউখালী সদর ইউনিয়নের কমিউনিটি প্যারালিগ্যাল সুমা আক্তার, কর্মসূচি সহকারী শংকর কর্মকার, একাউন্টস এন্ড এ্যাডমিন অফিসার মো. আহসানুল হাসান ও এরিয়া কোঅর্ডিনেটর উত্তম কুমার রায়।

প্রশিক্ষণে ১২ জন নারী আরজেএমএফ সদস্য ও পুরুষ ১৫ জন আরজেএমএফ সদস্য অংশগ্রহণ করেন।

বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy