কালিহাতীতে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায়

2023-05-28T18:03:18+00:00
2023-05-28T19:37:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: রোববার, ২৮ মে, ২০২৩, ৬:০৩ পিএম  আপডেট: ২৮.০৫.২০২৩ ৭:৩৭ পিএম  (ভিজিট : ১৮৯)
X

টাঙ্গাইলের কালিহাতীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে উপজেলা প্রশাসন।

এ উপলক্ষ্যে রোববার (২৮ মে) সকালে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৪  কালিহাতী আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী। 

উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy