প্রকাশ: রোববার, ২৮ মে, ২০২৩, ৭:৩১ পিএম (ভিজিট : ২৬৩)

X
রাজধানীর উত্তরখানের মাজার এলাকার বাবুর্চি বাড়ি মোড়ে একটি নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংকে কাজ করতে নেমে আব্দুস সামাদ (৫০) ও মধু (৪৩) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনের মৃতদেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের অত্যাধুনিক যন্ত্রপাতি, ব্রিদিং এ্যাপারেটরসহ, অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করে দুই জনের মরদেহ উদ্ধার করি।
তিনি আরো বলেন, সেফটি ট্যাংক পরিষ্কার বা সাটারিং করতে গেলে কমপক্ষে ২৪ ঘণ্টা পূর্বে ট্যাংকের মুখ খুলে রাখতে হবে।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম বলেন, দুই শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
-বাবু/এ.এস