প্রকাশ: সোমবার, ২৯ মে, ২০২৩, ১২:৪১ পিএম (ভিজিট : ৬২৭)

X
নেত্রকোনা জেলার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকলিমা আক্তার দায়িত্ব গ্রহণের পর থেকেই ভূমি সংক্রান্ত প্রশ্নের ও মানবিক কর্মকান্ডে ব্যাপক আলোচিত হয়েছেন। মানবিকতা ও কর্মগুনে প্রশংসিত ওই কর্মকর্তা। দাপ্তরিক ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় অভিজ্ঞ সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষের কাছে তিনি একজন প্রশংসিত কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আকলিমা আক্তার। তিনি ৩৬তম বিসিএস কর্মকর্তা (প্রশাসন)।
তিনি নেত্রকোনা সদর উপজেলায় যোগদানের পর থেকে সচেতনতার লক্ষে উপজেলার ভূমি অফিসে ব্যাপক পরিবর্তন এসেছে। উপজেলা ভূমি অফিস ও ১২টি ইউনিয়নের ভূমি অফিস দুর্নীতি মুক্ত করার লক্ষে কাজ করছেন তিনি। ভূমি সংক্রন্ত সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা গড়ে তুলেছেন। ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়াদি অবগত করণের মাধ্যমে ভূমি বিরোধ নিষ্পত্তি শীর্ষক দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছেন। নামজারির ক্ষেত্রে সর্বদা সর্তকতা অবলম্বন করে ভূমি নামজারি করছেন। সাধারণ মানুষেরা সব সময় তার অফিসে গিয়ে ভূমি সংক্রান্ত তথ্য সংগ্রহ করছেন।
নেত্রকোনা সদর উপজেলায় রয়েছে ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন। ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে ভূমি সংক্রান্ত জনসচেতনতামূলক অনুষ্ঠান করেছেন। ভূমি সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে বাদী ও বিবাদীর শুনানির পর দ্রুত নিষ্পত্তি বা সমাধান করছেন তিনি। নিজের উপর অর্পিত দায়িত্ব পালন ও জনকল্যাণমূলক কাজ করে তিনি সততা, দক্ষতা ও মানবিক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে উপজেলাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন।
নেত্রকোনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক বলেন, সহকারী কমিশনার (ভূমি) আকলিমা আক্তার একজন সত্যিকার অর্থে দেশ প্রেমিক। তিনি এই উপজেলায় এসে ভূমি সংক্রান্ত কাজসহ বেশ কিছু অসহায় মানুষের উন্নয়ন করেছেন। ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সঠিকভাবে সেবা পাচ্ছেন এলাকার হতদরিদ্র মানুষরা।
নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান বলেন, নেত্রকোনা সদর উপজেলার হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়সহ সকল শ্রেণি-পেশার মানুষের ভূমি সংক্রান্ত সমস্যাগুলো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকলিমা আক্তার দ্রুত সমাধান করে দেওয়ার চেষ্টা করেন। তার সাথে অফিসে দেখা করতে কোন অনুমতি নিতে হয় না। সকল শ্রেনির মানুষরা সহজে তার সাথে দেখা করতে পারেন। সত্যিই তিনি প্রশংসার দাবিদার।
নেত্রকোনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকলিমা আক্তার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়ন ও আধুনিক উন্নত নেত্রকোনা সদর উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্য ভূমি সংক্রান্ত নিয়ে কাজ করছি। আমি জনগণের সেবক হিসেবে যা কিছু করি আত্মতুষ্টির জন্য। এটি আমার নৈতিক দায়িত্ব ও কর্তব্য। এতে বাহবা পাওয়ার কিছু নেই।
বাবু/জেএম