রুপপুরের মালামাল নিয়ে মোংলা বন্দরে রাশিয়ার জাহাজ

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

পাবনায় নির্মাণাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্যের আরও একটি চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে বলে জানিয়েছে বন্দর

2023-05-29T14:55:17+00:00
2023-05-29T14:55:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রুপপুরের মালামাল নিয়ে মোংলা বন্দরে রাশিয়ার জাহাজ
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ মে, ২০২৩, ২:৫৫ পিএম   (ভিজিট : ১৩৬)
X

পাবনায় নির্মাণাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্যের আরও একটি চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ।


সোমবার (২৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে বন্দরের ৮নম্বর জেটিতে ভানুয়াটু পতাকাবাহী ‘এমভি আনকা স্কাই’ জাহাজটি পণ্য নিয়ে নোঙর করে।


জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং এজেন্টের খুলনার ব্যবস্থাপক (অপারেশন) সাধন কুমার চক্রবর্তী বলেন, গত ২৮ এপ্রিল ৩৩৯ প্যাকেজের রাশিয়ার নোভরোসিস্ক বন্দর থেকে এক হাজার ১৪৯ মেট্রিক টন পণ্য নিয়ে জাহাজটি ছেড়ে আসে। রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য এই পণ্য আনা হচ্ছে বলেও জানান তিনি।


সাধন কুমার চক্রবর্তী জানান, এই মালামাল ২৪ ঘণ্টার মধ্যে খালাস করে সড়ক পথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।


আগামী ১৫ দিনের মধ্যে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্যের আরও একটি চালান আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


চলতি বছরের ৩ এপ্রিল ৬৩০ প্যাকেজের রাশিয়ার নোভরোসিস্ক বন্দর থেকে এক হাজার ৬২৭ দশমিক ৯০৪ মেট্রিক টন পণ্য নিয়ে আনকা সুন নামে আরও একটি জাহাজ মোংলা বন্দরে এসে পণ্য খালাস করে।


বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy