বেনাপোলে পাসপোর্ট যাত্রীর পায়ুপথ থেকে স্বর্ণ উদ্ধার

রবিউল ইসলাম, বেনাপোল (যশোর)

সারাবাংলা

বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট ইমিগ্রেশন থেকে ২০পিস স্বর্ণের বারসহ ৩ বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল কাষ্টমস শুল্ক গোয়েন্দা

2023-05-29T16:14:27+00:00
2023-05-29T16:17:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেনাপোলে পাসপোর্ট যাত্রীর পায়ুপথ থেকে স্বর্ণ উদ্ধার
রবিউল ইসলাম, বেনাপোল (যশোর)
প্রকাশ: সোমবার, ২৯ মে, ২০২৩, ৪:১৪ পিএম  আপডেট: ২৯.০৫.২০২৩ ৪:১৭ পিএম  (ভিজিট : ২০৮)
X


বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট ইমিগ্রেশন থেকে ২০পিস স্বর্ণের বারসহ ৩ বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল কাষ্টমস শুল্ক গোয়েন্দা শাখার সদসস্যরা।

সোমবার (২৯ মে) সকালে এ স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়।

আটককৃত ৩ বাংলাদেশি যাত্রী হলো, রনি আহম্মেদ (৪৪) পিতা-আমজেদ মোল্লা, গ্রাম:-লোহাচুড়া, থানা:- মুকসুদপুর, গোপালগঞ্জ (পাসপোর্ট নং:-ইবি০০৭৪৭৭৮), হাবিব (৩৭) পিতা-মোশারফ মিয়া, গ্রাম:-বানেশ্বরদী, থানা:-নগরকান্দা, ফরিদপুর (পাসপোর্ট নং-এ০১৩২৫৮২১) ও মহিউদ্দিন (৩৬) পিতা- শহিদ মোল্লা, গ্রাম:-লোহাচুড়া, থানা:-মুকসুদপুর, গোপালগঞ্জ (পাসপোর্ট নং-বি০০৮৩৩৫৭২)।








বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপপরিচালক জানান, চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে স্বর্ণ পাচার হবে, এমন গোপন খবরে, চেকপোস্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়। এসময় ভারতে যাওয়ার উদ্দেশ্যে ৩ বাংলাদেশি পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে প্রবেশ করে। ইমিগ্রেশন অভ্যন্তরে তাদের চলাফেরা এবং গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের আটক করে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। কিন্তু প্রথমে তারা অস্বীকার করে। পরে স্বীকার করলে, তাদের স্বীকারোক্তি মোতাবেক মেডিসিন সেবন করিয়ে তাদের পায়ু পথ থেকে ২০ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এ কর্মকর্তা।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy