চাটখিলে নার্সিং কলেজ করার ঘোষণা এমপি ইব্রাহিমের

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী)

সারাবাংলা

নোয়াখালী চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (২৯ মে) দুপুর ২ ঘটিকায়

2023-05-29T18:08:33+00:00
2023-05-29T18:08:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাটখিলে নার্সিং কলেজ করার ঘোষণা এমপি ইব্রাহিমের
মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী)
প্রকাশ: সোমবার, ২৯ মে, ২০২৩, ৬:০৮ পিএম   (ভিজিট : ২৪৪)
X


নোয়াখালী চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৯ মে) দুপুর ২ ঘটিকায় নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম দেশের বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে বলেন, চাটখিলে নার্সিং কলেজের প্রয়োজন রয়েছে আমি আমার সর্বাত্মক চেষ্টায় একটি নার্সিং কলেজ করার স্বপ্ন দেখছি আসা করি আগামী ২ থেকে ৩ মাসের মধ্যেই এটি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলার সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার সদর স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাইমা জাবীন, হাতিয়ার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৌমেন সাহা, সোনাইমুড়ির স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসরাত জাহান, বেগমগঞ্জের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসিম কুমার দাস, সেনবাগের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মবিবুস সালাম খান, সুবর্নাচরের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, কোম্পানিঞ্জের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সেলিম, কবিরহাটের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্যামল কুমার দেবনাথ প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, আমাদের একেক মাসে একেক উপজেলায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত। চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারা বাংলাদেশে সপ্তমতম অর্জন করেছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy