আখাউড়ায় গাঁজাসহ আটক ২

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।সোমবার (২৯ মে) বিকেলে এক প্রেস

2023-05-29T20:54:05+00:00
2023-05-29T20:54:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় গাঁজাসহ আটক ২
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ মে, ২০২৩, ৮:৫৪ পিএম   (ভিজিট : ২১৩)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

সোমবার (২৯ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলো, উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর (আশ্রয়ণ প্রকল্পের) আনু মিয়ার ছেলে মো. বিজয় মিয়া প্রকাশ জয় (২০) ও বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল (উথারিয়াপাড়ার) চাঁন মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম (৩০)।

পুলিশ জানায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মুহাম্মদ মাহমুদ মঈন, এসআই মো. মোবারক আলী ও এএসআই মো. আজিজুর রহমানের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম সঙ্গীয় ফোর্স নিয়ে, রোববার সন্ধ্যায় পৌর শহরের খরমপুর বাইপাস এলাকায় আখাউড়া-সুলতানপুর সড়ক থেকে তাদেরকে গাঁজাসহ আটক করে থানায় নিয়ে আসেন।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গাঁজাসহ আটক দু'জনে বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। আমাদের অভিযান নিয়মিত চলছে। যেকোনো মূল্যে মাদক নিয়ন্ত্রণ করা হবে।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy