নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের উপর পিকআপ, মৃত্যু ২

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ধনবাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ সড়ক থেকে বসতঘরের উপর উঠে পড়ে। এ দুর্ঘটনায় ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা

2023-05-30T08:56:29+00:00
2023-05-30T08:56:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের উপর পিকআপ, মৃত্যু ২
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ৮:৫৬ এএম   (ভিজিট : ১২৮)
X

টাঙ্গাইলের ধনবাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ সড়ক থেকে বসতঘরের উপর উঠে পড়ে। এ দুর্ঘটনায় ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা মা ও মেয়ে নিহত হয়েছেন। এছাড়া আহত বাবাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


সোমবার (২৯ মে) দিবাগত রাত ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের নল্লা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক পিকআপটিকে আটক করেছে পুলিশ।


নিহতরা হলেন, উপজেলার নল্লা এলাকার গনেশ চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রানী (৪২) ও মেয়ে রাধিকা রানী দাস (১২)।


ধনবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম জসিম উদ্দিন জানান, গভীররাতে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নল্লা এলাকার একটি বাড়িতে উঠে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় ঘরে থাকা মা ও মেয়ে ঘটনাস্থলে নিহত ও  বাবা গুরুতর আহত হন। নিহত দুজনের মরদেহ ধনবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এছাড়া গুরুতর আহত গনেশকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 


বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy