ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

সারাবাংলা

ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (৪৫) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন।সোমবার রাতে উপজেলার আসাননগর গ্রামে এ

2023-05-30T09:18:31+00:00
2023-05-30T09:18:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ৯:১৮ এএম   (ভিজিট : ১১৫)
X

ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (৪৫) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন।

সোমবার রাতে উপজেলার আসাননগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রবিউল সদর উপজেলার চুটলিয়া গ্রামের আফসার উদ্দিনের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

তিনি জানান, নসিমনে কুষ্টিয়া শহর থেকে টিন বোঝাই করে ঝিনাইদহে আসছিল রবিউল। সে সময় ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের আসাননগর এলাকায় আসা মাত্রই বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমন চালক রবিউল ঘটনাস্থলেই নিহত হয়। নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy