কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

রাজধানী

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মো. ইসমাইল মোল্লা (৫৭)। মঙ্গলবার (৩০ মে)

2023-05-30T11:44:23+00:00
2023-05-30T11:44:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ১১:৪৪ এএম   (ভিজিট : ১৩১)
X

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মো. ইসমাইল মোল্লা (৫৭)। মঙ্গলবার (৩০ মে) ভোরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


কারারক্ষী শাহীন আলম জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে ইসমাইল কয়েদি হিসেবে ছিলেন। ভোরের দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


তিনি আরও বলেন, ইসমাইল কি মামলায় কারাগারে কয়েদি হিসেবে ছিল সে বিষয়ে আমরা বলতে পারছি না।  


এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


বাবু/জেএম 






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy