রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৫

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন

2023-05-30T12:14:20+00:00
2023-05-30T12:14:20+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ১২:১৪ পিএম   (ভিজিট : ১৫০)
X

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।


এসময় গ্রেপ্তারদের কাছে থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ৩৫টি মামলা করা হয়েছে।


মঙ্গলবার (৩০ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (২৯ মে) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে থেকে ৩০ গ্রাম ৬৪৩ পুরিয়া হেরোইন, ৯ হাজার ৬৬৮ পিস ইয়াবা, ৫৫ কেজি ৬৭০ গ্রাম গাঁজা, ১০ বোতল বিদেশি মদ, ৭৫০ মিলিলিটার দেশি মদ ও ২০টি নেশা-জাতীয় ইনজেকশন জব্দ করা হয়।


গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা হয়েছে।


বাবু/জেএম 






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy