অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মো. রতন মিয়া (২৯) নামে এক মাটি

2023-05-30T12:48:46+00:00
2023-05-30T12:48:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ১২:৪৮ পিএম   (ভিজিট : ১৪৯)
X

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মো. রতন মিয়া (২৯) নামে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে উপজেলার চরফরাদী ইউনিয়নের মির্জাপুর এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার। মাটি ব্যবসায়ী মো. রতন মিয়া মিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত মুসলিমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রতন মিয়া চরফরাদী ইউনিয়নের মির্জাপুর এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিলেন।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অবৈধভাবে নদের পাড় থেকে মাটি কাটার অপরাধে মাটি ব্যবসায়ী রতনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার বলেন, পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (গ) ধারায় ১৫ (১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy