মাটি ধসে ৩ শ্রমিকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি সেতুর নির্মাণকাজের সময় মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও

2023-05-31T14:48:38+00:00
2023-05-31T14:48:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাটি ধসে ৩ শ্রমিকের মৃত্যু
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ২:৪৮ পিএম   (ভিজিট : ১৪০)
X

ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি সেতুর নির্মাণকাজের সময় মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের জমাদ্দার ডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাগেরহাটের মোল্লারহাটের মো. জাবেদ (২৯), ফরিদপুর সদর উপজেলার কবিরপুর এলাকার অন্তর (২৮) ও কৈজুরী এলাকার জুলহাস (২৭)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, কয়েক দিন আগে সেতুর পাইলিং করা হয়। সেখানে মাটির স্তূপ করা ছিল। সেই মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy